মনিরা মনি
কোন একদিন
হয়তো মনে পরবে এই পথ
এই চিরচেনা শহর
অথবা
কথা না রাখার প্রতিশ্রুতি।
হয়তো ভুলে যাবো নিয়ম করে দাঁড়িয়ে থাকা
একবার দেখার প্রত্যাশায় কালক্ষেপন
বা মানুষের ইর্ষান্বিত চোখ,
ভদ্রতার মুখোশের আড়ালে
একটা আলাদা পৃথিবী, অন্য জগত।
বয়স বেড়ে গেলে স্মৃতিরাও মলিন হতে হতে
ভুলে যাবো অপেক্ষা বা অপ্রাপ্তি
প্রিয় ফুল, প্রিয় রং বা প্রিয় মানুষ।
শুধু ভুলবোনা হৃৎপিণ্ডের রক্তক্ষরণ।
