২১.
যে ঘটনাগুলোর সাথে বৃষ্টি জড়িত
সে ঘটনাগুলো প্রায়ই মনে পড়ে কেন জানি না
জানি না বৃষ্টির সাথে ঘটনার কি এমন সম্পর্ক
যেদিন তুমি আমাকে তাড়িয়ে দিলে
সেদিনও বৃষ্টি হয়েছিল খুব
আমার বাহিরে আর ভিতরে
২২.
আজ মাঝ নদীতে এসে মনে হলো
আমাদের চারপাশে কেউ নেই
বিশাল জল আর জলরাশি ছাড়া
আর আমি
নৌকা
নৌকার মাঝি ছাড়া
পৃথিবী সৃষ্টির সময়ও নাকি এরকম ছিল
আজ মনে হচ্ছিল আবার নতুন করে যদি
পৃথিবীটা সাজাতে পারতাম
২৩.
পুলিশের হাতে লাঠি-বন্দুক থাকার
মানে হচ্ছে দেশের খুব কম লোকই
প্রচলিত রাষ্ট্রের পক্ষে
