হতাশা
আর উঠে না চাঁদের আলো অন্ধকারের গলিতে
আর ফুটে না দুখের ঘরে সুখের ফুল কলিতে।
দুখের পাড়ায় কুকুর তাড়ায় প্রত্যেকে তাই ব্যথিত।
নিদ্রাঘরে খায় না বিবেক চর্চিত মন ব্যতীত।
নিত্য ভোরে ঘুম ভাঙে না সুর্য উঠার আলোতে
জীবনে তাই সকল দ্বার আঁধারে হয় কালোতে।
মাঠের কোনায় সুখ পুঁতেছে তবুও চোখ আড়ালে
অনুক্ষণেও জাগছে না বীজ সমুখপানে দাঁড়ালে।
হৃদয়ের ওই আঙিনাতে নিত্য যাদের হতাশা
ভালোবাসার অনঘে নাই বেঁচে থাকার প্রত্যাশা।
তাই তো আজ রোদের স্নানে অবুঝ মন হাসে না
বালুর চরে জোয়ার এসে বুকের মরু ভাসে না।