শিরিন রোজা
চোখ মেরেছে কৃষ্ণচূড়ার লাল
প্রজাপতি মুখ ঢেকেছে লাজে
বিচার সভা রায় দিয়েছে কাল
রঙ লেগেছে পাখার কারুকাজে।
মনের রঙে নাচে প্রজাপতি
কবির মনে সুর পেয়েছে ঠাঁই
কেউ বুঝে না কারো মতিগতি
বিচার হলেও এমন বিচার চাই।
বৃষ্টি এবার ছন্দ নিয়ে এলো
নদীর বুকে উঠলো ঢেউয়ের রোল
এই শ্রাবণে সাগর কী কী পেলো
কারণ ছাড়া খাচ্ছে না ঢেউ দোল।
কবি পেলো ছন্দ খুঁজে সব
পাতায় পাতায় তুমুল কলরব
কলরবে মন হারিয়ে যায়
কবি আছে মনের আঙিনায়।
