banner

We love to create unique, successful templates for your websites

Countdown Timer Expired

Days
Hours
Minutes
Seconds
গুছিয়ে যাও আর্তনাদ

এস আই জিতু 

  ভেবেছিলাম - কেউ একজন আসবে উত্তর আমেরিকার তুমুল তুষারপাতের পর প্রথম কিরণের স্পর্শের মতো কেউ একজন আসবে, আমাকে গুছাতে আমি উষ্ণতায় ভাসবো।   আসেনি!   তবুও অপেক্ষায় থেকেছি।   ভেবেছি - লিবিয়ার মতো এই প্রচন্ড রোদ-দহন শেষে একটুকরো মেঘ-আকাশ নিয়ে কেউ একজন আসবে, আমাকে গুছাতে, আমি ছায়া নিয়ে বাঁচবো।   আসেনি!   পুনরায় অপেক্ষায় থেকেছি।   ভেবেছি- মেঘালয়ের মৌসিনরামের মতো এই ভারী বৃষ্টিপাত ফুরাতেই কেউ একজন একটা তোয়ালে হাতে আমার মাথা মুছে দিয়ে বলবে - এতটা ভিজো না তোমার ঠাণ্ডা লেগে যাবে।   মুছে দেয়নি ; আমাকে কেউ গোছায়নি!   তবে আজ আমার মৃত্যুর পর কেন এত গুচ্ছাচ্ছো? কেন এত আদর, কেন এই উদ্গত অশ্রু?   না-না-না আমাকে এখন আর গুছিয়ো না। আমার অন্তর্গত আকাশ শূন্যতায় পরিপূর্ণ নিহত নক্ষত্রের মত মহাশূন্যতায় ভাসতে দাও।   জীবদ্দশায় অপেক্ষার বেদিতে বসে চিৎকার করে কত বলেছি -- কেউ যদি আসতে চাও এসো, গুছিয়ে যাও একাকীত্বের ঘূর্ণিপাকের আঘাতে বিধ্বস্ত শহর ; বুকের পাঁজর ভেঙে ছিটকে পড়া হৃৎপিণ্ড ; হৃদয়। কেউ একজন আসো, এসে গুছিয়ে যাও এই আর্তনাদ।