মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
হেমন্তপ্রসূত ভোর
ঠোঁটে জেঁকে বসে আছে আহ্লাদী শীত
সকাল জুড়ে কুয়াশা ভেজা রোদ থইথই
পাকা ধানের গন্ধে মোহিত ফুল পাখি
নবান্নের জোয়ারে উড়ে ঘোরলাগা জ্যোৎস্না
বিরহের ঘুম ভাঙে লাফদড়ির উড়াল ঢেউয়ে
পত্রপুষ্পে লিখি পল্লবিত ভোরের গান ...