মাহাবুবা লাভীন
তোমার বুক ছাড়া
কোথাও কোনো তীর্থ নেই
অত পবিত্র কোনো স্থান!
সবটুকু প্রেম নিয়ে
ঈশ্বর ঘুমিয়ে আছেন তোমার বুকে।
বুকের ছাতি খুলে দাও
সকল পাপ নিয়ে হাতজোড় করে,
তোমার বুকের কাছে দাঁড়াই;
প্রেমের পবিত্র সিজদা করি।
তোমার বুক ছাড়া,
পৃথিবীতে আমার কোথাও কোনো উপাসনালয় নেই।