banner

We love to create unique, successful templates for your websites

Countdown Timer Expired

Days
Hours
Minutes
Seconds
কুরুক্ষেত্রের জীবন
মনোয়ারা স্মৃতি  এ শহরের ব্যস্ততম সড়কে, অলিতে-গলিতে ঝুলিয়ে রাখা হয়েছে মৃত্যুফাঁদের নিত্যনতুন বিজ্ঞাপন। আমরা জন্মগত অপারগ কিংবা কুম্ভকারক, আমাদের হাত চেপে ধরে রেখেছে পূর্বপুরুষের চক্রান্ত। আমরা ফলিত গণিত মিমাংসার মতো অস্পষ্ট! উচ্ছিষ্টভোজী প্রাণীরা চেটেপুটে খায় আমাদের মরদেহ। এ পৃথিবীর দীর্ঘতম জুয়াচুরিতে হেরে যাই, জিতে যায় কুচক্রী সুশীল সমাজের সুবিধাবাদী চরিত্র, সুবিশাল জনতার ভীড়ে আমরা বলির পাঁঠা জীবন এখানে প্রহসন, আমরা তো অবাঞ্ছিত, অপাঙক্তেয়