হালিমা ইভা
যেই দিকেই ছুটে যাক না চিতাগ্নিশিখা, অনুচর
যেই দিকেই উড়ে যাক না হৃদয়ের ঘুড়ি, নতজানু
যেই দিক থেকেই ভেসে আসুক না চূর্ণরেনুরাশের বীন؛
সময়ই ,কেটে ফেলে জীবন স্মৃতির শেলাই
করা ক্ষত সুতোর টান!
উর্দ্ধশ্বাসে হৃদয় খুলে ফেলে পাঁজরগ্রন্থি ,
রাত ভারী হয় পুরোনো۔۔ গল্পের পাতা হতে ؛
আমি কে তুমি কে? কালশিটে শান্তিপাঠ
মর্মব্যথায় যত দুঃখ সব-ই নিপাত যাক,
শূন্যতা মুছে যাক চলে যাওয়া সময়ের স্রোতে ,
সব ক্লেশ ভুলে এক হই নতুন বৈশাখে|