রেজওয়ানা আইভি
কিছু গল্পের সমাপ্তি টানতে হয় সময়ের আগেই!
কিছু'র শুরুতেই থাকে না নিজ নামের আদ্যক্ষর
ভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রবাহমান সে' সম্মুখভাগেই।
স্বপ্নের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, নেই তাঁর বিকল্প।
সে হাত'ই আঁধার কেটে কেটে আনে কোজাগরী,
নিশাবসানে ভাসে সুখের তরী, হোকনা ব্যাপ্তিতে অল্প।
কিছু স্বপ্ন পিছে'ই রয়ে যায়, সমক্ষে পথ হারায়;
কিছু তার পূরণের আশে, জীবনের আশপাশে --
জীর্ণতার শেকড় উপড়েই জীবন অভিমুখে পা বাড়ায়!