কামরূপকামাক্ষা
খুলে যায় রাতের জবান আহ্লাদী ইশারায়
ছুটে যায় চেতনাদর্গুর্গভূকম্পের দিকে
চন্দনে জখম—তওবায় তালা
ঘোর ছেড়ে আলগা হলো ছুৎ
সরষের চেয়েও ছোট ছোট গর্তে
মিলিয়ে যায় জবান ও ইশারা—
চুমকেই শেষ হলো অবশিষ্ট পাপ
সংকেতে সংকেতে শৃঙ্গার
চেরাগি কপালে ছুঁইছুঁই পীড়ন!
অক্ষত রইলো বাড়াবাড়ি রাত
এমন বিনাশে ঈশ্বরও নিশ্চুপ
তোলপাড়ের জন্য তবে কি জাহান্নাম হারাম!
