রিগ্যান এসকান্দার
তোমার অবাধ্য সাধনার কাছে নত হই
ঈশ্বরের বুকে লিখে দিলে তুমি বিপুল শস্যের নাম।
তোমার নামেই নৈবেদ্য, তোমার নামেই হোমবলি
জ্ঞানবৃক্ষের ফল খেয়ে বেছে নিলে পৃথিবী
চেনালে আমাদের সৃষ্টি, ক্ষুধা ও কাম।
এখন মাঠের সবুজ ধানের চারাগুলো
নামাজরত মুসল্লির মতন সারিবদ্ধ দাঁড়িয়ে আছে
হে কৃষক, তুমিই ফসলের ইমাম।