banner

We love to create unique, successful templates for your websites

Countdown Timer Expired

Days
Hours
Minutes
Seconds
ভাঙাগড়ার জবানবন্দি

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

কংক্রিট দীক্ষা নেয় পাথরের কাছে
কিভাবে রুদ্ধ করে দেয়া যায়
রেললাইনের সমবেত লোহা চাপা
চারদশকী পাথর;
বেদনার মুচকি হেসে বলে
ওরে কংক্রিট! সহোদর আমার!
আর্তনাদে পোড়া নদী
দীর্ঘশ্বাসের পাহাড়
অথবা দেখেছো কী তুমি
হলুদ রাঙা ছাউনির আন্তঃনগর জংশন?
সবখানেই তো নিজেকে ভাঙাই
আদি-অন্ত্যে দুঃখ গোছাবো বলে!
উত্তরের খাসিয়া-মেঘালয় পর্বতে
বোমাঘাতে ভেঙে হই ছাতকী সিমেন্ট
সুরমা তীরে;
চুল্লির উনুনে পোড়ালে হই চুনা
উজানি নদীর জলস্রোতে হই
বিলাসি-পাথর
ক্রাসার মেশিনে ভাঙলে হই
পিচঢালা পথ, বহুতল দালানকোঠা
আর-ও কত
বাউলের—
গান বাধার মরমী ঘাট
এভাবে জন্ম থেকেই ভাঙছি
ভাঙতে ভাঙতে পেয়েছি
ভাঙনবিলাসি আয়ূ
ভেঙে ভেঙেই তো গড়ছি স্বপ্ন-রোজকার
আর ভাঙা-গড়ার যাঁতাকলে থেকেও
জীবনের উপত্যকায়
রুয়ে যাই একেকটা 'স্বপ্নগাছ'...