জাকির হোসেন লাকি
একাকী পার হই বেদনার সাঁকো
অপেক্ষার দশটি আঙুল কাঁপে
ধূলোমাখা আমার ধূসর পদচ্ছাপে
চিরবিরহী স্তব্ধ বুকে
অনুশোচনার তীর বিদ্ধ অভিশাপে...
ফিরে যাই প্রস্থান ভালোবেসে
শূন্যতার নিস্পৃহ প্রহরে
জীবনের সাথে বারবার কানামাছি খেলে
আমার সেই পুরোনো জীবনবিমুখ অন্ধকার ঘরে
স্মৃতি বিস্মৃতির এই মায়াহীন শহরে !