নীতুল জান্নাত নীতি
আমার কি কিছুই নেই?
আমার ভেতর শূন্য?
তুমি দেখোনি?
আমার বুকে কান পেতে দেখো,
শোনো-
এখনও আমার অবশিষ্ট রয়ে গেছে একটি নির্জন দুপুর,
একটি বিষণ্ণ বিকেল-
যাকে ডাকো তুমি নস্টালজিয়া বলে।
এখনও বাকি আছে একটি সন্ধ্যা,
যাকে ছিনিয়ে নিয়েছে ঝিঁঝিঁর ঝাঁক।
একটি রাত্রি-
যে ঢাকা পরে গেছে
নক্ষত্রের মেলায়।
আমার আছে একটি আঙুলের স্পর্শ,
যাকে আমি বাঁচিয়ে রেখেছি অজস্র ভীড় ঠেলে।
আর তুমি অবলীলায় বলে দাও
আমার কিছুই নেই?
আমার আছে অনেক কিছু।
এই যেমন ধরো-
ঝড় শেষে একটি দোয়েল মরে পরে আছে অবহেলায়,
আর, আমি স্বপ্ন দেখি রঙধনুর।