banner

We love to create unique, successful templates for your websites

Countdown Timer Expired

Days
Hours
Minutes
Seconds
অভিমানী যাত্রা

কানিজ আকবার

  ভুলের আঙুল ধরে হেঁটে অনায়াসে শুদ্ধতার জমিন মাড়িয়ে যাও ! অতিরঞ্জিত নকলের গণ্ডিতে জমা হয় ভুল স্তুপের আঁধার। আঁধার যখন খুব বেশি প্রগাঢ় হয়, ভোরের আলোয় একদিন সকাল হয়। আর, আসল কেটে পড়ে অভিমানে চুপিসারে!   পিছু ফিরে যদি কভু ভুলের মাশুল দেবে ভাবো , বহতা নদীর কাছে শুধিয়ো উজান ছোঁয়ার ক্ষমতা তার কতটুকু?   ভালোবাসারও কিছু অধিকার জন্মে তার জন্মলগ্ন হতে। যখন অবহেলা গ্রাস করে তাকে সে আর আসে না ও পথ মাড়িয়ে এতোটুকু ভুলেও। ভালোবাসা! সে-তো বড্ড অভিমানী!