অরণ্য আপন
শ্যাওলা পড়া শীত তোমাকে আমি দেখেছি
রোদ ওঠার আগে তুমিই প্রেম
তারপর তুমি মিইয়ে যেতে থাক ছায়ার মতো
ঢেকুর ওঠে তোমার
অনেক খেয়েছ প্রেম থেকে অনেক প্রেম
শীত বোনা পাখি তোমাকে আমি দেখেছি
শিশিরের জলে
রাত লুকিয়ে যাচ্ছ ডানার তলে
শাদা কুয়াশার মাঠে এত বড় রাত
শীতের মতো একা একা শুয়ে
শীত আসে
তুমি আস না
ফুলকপির খেত পড়ে থাকে একা শিশিরে ঢেকে
ঘেমে ওঠে শীত
ভাতে চাউল কম দিও, আমি আর আসব না