নিঘাত কারিম
ঠিকানাটা বলো আমি বাড়ি ফিরে যাবো
আমি নিজের ভেতরে নিজেই অপসৃয়মান
ফিরতে চাই আমার নিজস্ব বাড়িতে।
হে বিধাতা সদয় হও
মৃত্তিকা জায়গা দাও
দাও সাড়ে তিন হাত ভূমি।
আমি রুদ্ধশ্বাসে করে যাচ্ছি রক্তাক্ত প্রস্তুতি
ছুটে যাই সোনালী মৃগতৃষ্ণায়
বুক ভরা না পাওয়ার জ্বলন্ত অনল
আমাকে ফেরাও স্বপ্নের অগ্নিকুণ্ডলি থেকে
কেড়ে নাও সমস্ত অস্ত্র
পথ দেখাও যেখানে আমার বাড়ি!